Logo

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পোশাক কারখানায় ছুটি ঘোষণা: বিজিএমইএ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ২০:৪১
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পোশাক কারখানায় ছুটি ঘোষণা: বিজিএমইএ
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি সাধারণ ছুটি পালন করা হবে। এর ফলে দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারের বার্ষিক সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এবার সরকারের সাধারণ ছুটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব পোশাক কারখানায় ৭ নভেম্বর ছুটি কার্যকরের ঘোষণা দিল বিজিএমইএ। ফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তৈরি পোশাক খাতের শ্রমিকেরাও ছুটি ভোগ করবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD