৭ নভেম্বর উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সরকারি ছুটি থাকলেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আয়োজন করতে হবে। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে দিবসটি উদযাপনের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েও পৃথক চিঠি পাঠিয়েছে মাউশি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে চলতি বছর দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।
বিজ্ঞাপন
সরকারি ছুটির দিন হলেও মাউশির নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের শনিবার প্রতিষ্ঠানে উপস্থিত থেকে নির্ধারিত আয়োজনগুলোতে অংশ নিতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম চলবে।








