Logo

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৬:২৫
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাবনা যাচাই করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে জরুরি ভিত্তিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো সম্ভব, সেসব ভবনের ছাদের পরিমাণ ও আয়তন নির্ধারণ করে আগামী দুই কর্মদিবসের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) মাউশির জারি করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ছাদের পরিমাণ ও আয়তন নির্ধারণ করতে হবে। নির্ধারিত লিংকের মাধ্যমে আগামী দুই কর্মদিবসের মধ্যে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনার মাধ্যমে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সুযোগ রয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD