Logo

স্কুলে মারামারি: সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা, বদলির সুপারিশ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ অক্টোবর, ২০২৬, ২০:২১
স্কুলে মারামারি: সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা, বদলির সুপারিশ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানোর ঘটনায় এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সংশ্লিষ্ট দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটি ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তাঁরা স্বামী-স্ত্রী হলেও দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছেন। পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয়ের অফিসকক্ষে তাঁদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রতিবেদন জমা পড়ে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পাশাপাশি তাঁদের অন্যত্র বদলির সুপারিশ জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

ঘটনার প্রায় ১০ থেকে ১২ দিন পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নেয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের একটি মেয়ে রয়েছে, যিনি উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। পারিবারিক বিরোধের কারণে প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। এ বিরোধের জেরে তাঁদের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, দুই শিক্ষকই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। ফলে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের প্রভাব তাঁদের কর্মস্থলেও পড়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বদলির সুপারিশ বাস্তবায়ন এবং বিভাগীয় মামলার পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD