Logo

৭ কলেজের শিক্ষার্থীদের তথ্য সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৬:২৯
৭ কলেজের শিক্ষার্থীদের তথ্য সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের যাবতীয় তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এর মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে এসব তথ্য-উপাত্ত হস্তান্তর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।

এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং রেজিস্ট্রারও অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের ফলে নতুন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, দ্রুততম সময়ে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD