Logo

জগন্নাথ হল ট্র্যাজেডির স্মরণে আজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৪:৫০
জগন্নাথ হল ট্র্যাজেডির স্মরণে আজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়
জগন্নাথ হল | ফাইল ছবি

১৯৮৫ সালের ১৫ অক্টোবরের মর্মান্তিক জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার শোক দিবস পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

১৯৮৫ সালের ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন প্রাণ হারান। নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হয়।

গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এবারের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্মসূচির শুরুতে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, আবাসিক হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।

সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টেলিভিশন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অংশগ্রহণে প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এ ছাড়া আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব আবাসিক হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাতের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শোক দিবসের অংশ হিসেবে জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হল প্রাঙ্গণে নিহতদের তৈলচিত্র ও তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদর্শন করা হচ্ছে।

১৯৮৫ সালের সেই দুর্ঘটনায় নিহত ৪০ জনের মধ্যে ২৬ জন ছিলেন শিক্ষার্থী। বাকি ১৪ জন ছিলেন অতিথি ও কর্মচারী। তাঁদের স্মরণে প্রতিবছর আয়োজিত এই শোক দিবস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD