Logo

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৪:৪৩
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির সময়েও প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ চালিয়ে নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখা হবে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা কার্যকর থাকবে। ফলে শনিবার অফিস খোলা থাকলেও নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছুটির মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে ফরম পূরণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাজের জন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।

এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক চিঠির মাধ্যমে আগামী ১৭ অক্টোবর শনিবার শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেয়। সেই নির্দেশনার আলোকে ছুটির মধ্যেও দাপ্তরিক কার্যক্রম চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD