Logo

ফাজিল-কামিল মাদ্রাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১৭:০৭
ফাজিল-কামিল মাদ্রাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অধীন পরিচালিত মাদ্রাসাগুলোতে আপাতত নতুন নিয়োগ কার্যক্রম চালানো যাবে না।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে সিন্ডিকেট সভায় নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, ১৫ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিভুক্ত ও অধীন পরিচালিত সব ফাজিল ও কামিল মাদ্রাসায় সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা নির্দেশনাটি সংশ্লিষ্ট মাদ্রাসার গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। ফলে নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

তবে নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ নির্দেশনায় উল্লেখ করেনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা কবে দেওয়া হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD