কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ ‘জয় বাংলা’

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নাম ছিল ‘জয় বাংলা’ এবং অন্য চারটির নাম ছিল জাতীয় চার নেতার নামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব জাহাজের জন্য নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। এ ছাড়া বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম পরিবর্তন করে বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নতুন নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নাম পরিবর্তন করে বিসিজিএস আশরাফ সিদ্দিকী রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
সরকারের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজ এখন থেকে নতুন নামেই পরিচিত হবে।








