শ্রমবাজার নিয়ে বৈঠক করতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) রাতে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকায় থেকে মন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। এ সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও সফরসঙ্গী হতে পারেন বলে জানা গেছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশিদের জন্য পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে চায় সরকার। তবে বাজার চালুর ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। সেগুলো নিরসনের উদ্যোগ হিসেবে মন্ত্রী মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে দেশটি সফরে যাচ্ছেন।
বিজ্ঞাপন
২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মে’র মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায়-দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করতে পারেনি।
বিজ্ঞাপন
বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এ ছাড়া জুনের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরকালে দেশটির সরকারের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানান। সরকারের আশা, ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে।








