ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হলেও তাকে ওএসডি করার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়।
এর আগে বিপিসির সাবেক চেয়ারম্যান আমিন উল আহসানকেও একইভাবে ওএসডি করা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
এদিকে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, জ্বালানি খাত বেসরকারি পর্যায়ে উন্মুক্ত করা এবং পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) তৈরির ক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত না করায় তিনি বিভিন্ন ধরনের চাপের মুখে ছিলেন।
এ ছাড়া বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে বহাল না রেখে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নিয়েও তার বিরুদ্ধে সমালোচনা তৈরি হয়েছিল।








