আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধি দল

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় আইসিএপিপির প্রতিনিধি এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিমানবন্দরে তাঁদের আইসিএপিপির প্রতিনিধি ও দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান।
বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনে ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় হোটেল শিলায় ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা একত্র হবেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রথম দিনে দুটি প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হবে। পরদিন ৬ নভেম্বর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি অধিবেশনে অংশ নেবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বৈঠকে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট, পারস্পরিক কূটনৈতিক সহযোগিতা, বহুপক্ষীয় সংলাপ ও আস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সবশেষে একটি যৌথ ঘোষণাপত্র চূড়ান্ত করে ৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক সম্মেলনের।
বিজ্ঞাপন
এবারের আইসিএপিপি সম্মেলনে বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।








