Logo

সাড়ে ৯ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৯:৩২
সাড়ে ৯ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ছবি : জনবাণী গ্রাফিক্স

৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ বিভ্রাট চলতে পারে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ধামরাই জোনাল অফিসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধামরাইয়ের ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে রয়েছে ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ ছাড়া আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমি ল্যাবরেটরিজ, মুন্নু সিরামিক্স, ফ্রেম হাউস ফুটওয়্যার, বাটা সু কোং, কে অ্যান্ড কিউ ফিলিং স্টেশন, এনএন সিএনজি, অতসী ফ্যাশন ও কিষান গ্রুপ এ বিভ্রাটের আওতায় থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা দিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশনসহ কয়েকটি জরুরি মেরামতের কাজ করা হবে।

তিনি আরও বলেন, কাজ চলার সময় গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD