সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ চালু, কাটছে সংকট

কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর শনিবার দুপুর থেকে টার্মিনালটি পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছে। এতে দেশের এলএনজি আমদানি ও পুনর্গ্যাসীকরণের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ফিরেছে।
বিজ্ঞাপন
পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে সামিটের এলএনজি টার্মিনালে পুনরায় রিগ্যাসিফিকেশন কার্যক্রম চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ায় টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে এলএনজি আমদানি ও পুনর্গ্যাসীকরণের মাধ্যমে গ্যাস সরবরাহের স্বাভাবিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
এদিকে, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িক পরিস্থিতিতে গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।








