Logo

জিয়াউর রহমান বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক ভিত্তি গড়েছেন: টুকু

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৭ নভেম্বর, ২০২৬, ১৭:২৪
জিয়াউর রহমান বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক ভিত্তি গড়েছেন: টুকু
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান বাংলার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করতেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে সেই প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছিলেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “জিয়াউর রহমান বাংলার ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন; অর্থনৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি, সামাজিক ভিত্তি। উনি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করতেন। সেখানে আওয়ামী লীগও ছিলো, জামায়াতে ইসলামীও ছিলো। যদিও জামায়াত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিলো, তারপরও তাদেরকেও উনি অ্যালাউ করেছিলো।”

৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন ৭ নভেম্বর থাকবে, জিয়াউর রহমান একজন নায়ক হিসেবেই থাকবে। জিয়াউর রহমানকে খলনায়ক বানানো যাবে না, খলনায়ক খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ ১৫ আগস্টেও খলনায়ক ছিলো, আবার ৭ নভেম্বরও খলনায়ক ছিলো।’

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেখতে হবে মানুষটি কী করেছে? ৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি। বাংলাদেশকে স্বাধীন করেছে এদেশের মানুষ, সেটা জনযুদ্ধ ছিলো, সেই জনযুদ্ধে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD