Logo

এনসিপি জামায়াতমুক্ত না হলে নতুন বন্দোবস্তের আশা শেষ: রাশেদ খাঁন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৬, ১৫:৫৫
এনসিপি জামায়াতমুক্ত না হলে নতুন বন্দোবস্তের আশা শেষ: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি জামায়াতে ইসলামীর প্রভাবমুক্ত হয়ে স্বাধীন রাজনৈতিক অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে রাশেদ খাঁন বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এনসিপির আবির্ভাব সময়োপযোগী ছিল। তবে সাম্প্রতিক ‘জুলাই পদযাত্রায়’ দলটির জনসমর্থনে স্পষ্ট ভাটা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, এনসিপির শীর্ষ নেতারা কর্মসূচিতে অংশ নিলেও সাধারণ মানুষের মধ্যে আগের মতো উদ্দীপনা নেই। সাভারে দলটির পথসভায় ককটেল বিস্ফোরণের পরও ঢাকায় কোনো জোরালো প্রতিবাদ হয়নি। উদাহরণ টেনে তিনি বলেন, ইসহাক সরকারের নেতৃত্বে যে প্রতিবাদী মিছিল হয়েছে, সেখানে মাত্র ২০-২৫ জন লোক ছিল। অথচ একসময় তার ডাকে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, এনসিপি জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ায় নতুন রাজনীতির নিয়ন্ত্রণ এখন পুরাতন জামায়াতের হাতে চলে গেছে। সাধারণ মানুষের মধ্যে ধারণা জন্মেছে যে, এনসিপি আসলে জামায়াতেরই একটি অঙ্গ সংগঠন। এছাড়া জামায়াত ও শিবিরের কর্মীদের দিয়ে এনসিপিকে বড় করার বিষয়টিও এখন জনসমক্ষে পরিষ্কার।

তিনি আরও বলেন, এনসিপির শীর্ষ নেতাদের একটি অংশ জামায়াতের সমর্থনে এমপি হওয়ায় তারা সম্ভবত দলটিকে জামায়াতের প্রভাবমুক্ত করতে চাইবেন না। যদি তারা স্বতন্ত্র অবস্থান তৈরিতে ব্যর্থ হন, তবে নতুন বন্দোবস্তের স্বপ্ন ধূলিসাৎ হবে। আর এই শূন্যতায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ পুনরায় প্রাসঙ্গিক হওয়ার সুযোগ পাবে, যা জাতির জন্য বড় বিপদের সংকেত।

জামায়াতের রাজনৈতিক কৌশল নিয়ে রাশেদ খাঁন বলেন, “জামায়াত তার সক্ষমতা বুঝে ফেলেছে। তারা কখনো পুরোপুরি সরকারি দল বা বিরোধী দল হওয়ার ঝুঁকি নেবে না। স্বাধীনতা না চেয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ঝুঁকি নেওয়া জামায়াতের পক্ষে সম্ভব নয়।” এমতাবস্থায় এনসিপিকে নিজেদের অবস্থান পরিষ্কার করে সত্যিকার অর্থেই ‘নতুন বন্দোবস্তের দল’ হিসেবে আবির্ভূত হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD