Logo

আমি যে সময় জেলখানায়, হানজালা তখন বিড়াল হয়ে বসে থাকত: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুন, ২০২৬, ১৫:১০
আমি যে সময় জেলখানায়, হানজালা তখন বিড়াল হয়ে বসে থাকত: রাশেদ খান
ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালাকে ঘিরে কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় হানজালা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখলেও এখন নিজেকে আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) দেওয়া ওই পোস্টে রাশেদ খান লেখেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকা হানজালা এখন বাঘের সঙ্গে চিড়িয়াখানায় থাকতে চায়। গণঅভ্যুত্থানের সময় যারা ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল, আমরা আন্দোলনে নেই, তারা এখন নিজেদের বড় বিপ্লবী হিসেবে দেখাতে চাইছে।’

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগ পর্যন্ত হানজালার কোনো আন্দোলনমুখী অবস্থান দেখা যায়নি। তিনি বলেন, ‘এই বিপ্লবীর হুংকার ৫ আগস্টের আগে কখনো শোনা যায়নি। তখন তিনি নীরব থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন।’

বিজ্ঞাপন

রাশেদ খান দাবি করেন, ‘আমরা গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নই। দুই দিনের বৈরাগীরা যখন ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাতায়াত করত, আমরা তখন আদালতে হাজিরা দিতাম। তারা যখন শেখ হাসিনার পক্ষেই অবস্থান নিত, আমরা তখন প্রশ্ন তুলেছি—এটা কি কারও ব্যক্তিগত রাষ্ট্র? এ কারণে আমাদের জেলও খাটতে হয়েছে।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, বর্তমানে কিছু ব্যক্তি বিএনপির কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি বলেন, ‘এসব মানুষখেকো হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে, তাদের থামানোর উপায়ও আমাদের জানা আছে।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD