‘ড. মুহাম্মদ ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হয়েছে বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। একই সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে পোস্টাল ভোটে কারচুপির মাধ্যমে নির্বাচিত করার অভিযোগও তুলেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব দাবি করেন মো. তারেক রহমান।
পোস্টে তিনি বলেন, জামায়াত গালিগালাজের মাধ্যমে নির্বাচনে জিততে চায়। এ ক্ষেত্রে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ফলাফল দেখার আহ্বান জানান তিনি। তারেকের প্রশ্ন, মানুষ কি অসহিষ্ণু ও উগ্র ব্যক্তিদের নির্বাচিত করে নিজেদের বিপদে ফেলবে?
জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি লেখেন, ‘তারা মূলত, ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছিল। ‘পোস্টাল ভোটে জালিয়াতিতে জামায়াত আমির আর নাহিদকে নির্বাচিত করেছিল।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিদ্রোহী প্রার্থীদের অর্থ দিয়ে কিনে নির্বাচনে অংশগ্রহণ করানোও জামায়াতের একটি কারসাজি ছিল বলে অভিযোগ করেন তারেক রহমান। তার ভাষ্য, ‘ভোট ভাগ করে জনগণের চাহিদাকে তারা পরাজিত করে ওই এলাকাকে প্রকৃত জনপ্রতিনিধির নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।’
অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তর করে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি। তারেক রহমান বলেন, প্রকৃত ভোটারদের চাহিদাকে উপেক্ষা করে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে।
এসব অভিযোগ তুলে আমজনতার দলের এই নেতা প্রশ্ন করেন, ‘এগুলো ছাড়া গালিগালাজ করা এই দল কয়টা আসন পেত?’








