জামিন পেয়েই বিস্ফোরক পোস্ট, কী লিখলেন পরীমনি?

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। তবে জামিন পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘গু খা’। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই দিন পরীমনির আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করেন। আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী আসামিদের জামিন বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
বিজ্ঞাপন
পরোয়ানার পরদিন আদালতে হাজির পরীমনি
গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের একটি দল নিয়ে আদালতে উপস্থিত হন পরীমনি। তাঁর সঙ্গে প্রায় ১০ জন নিরাপত্তাকর্মী ছিলেন।
বেলা ১১টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা গাড়ির ভেতরে তাঁকে অপেক্ষা করতে দেখা যায়। পরে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় বিচার চলছে
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা এই মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত।
সেদিনও আদালতে অনুপস্থিত থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
বিজ্ঞাপন
সর্বশেষ বুধবারের অনুপস্থিতিকে কেন্দ্র করে আবারও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে একদিনের ব্যবধানে আদালতে হাজির হয়ে জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া মন্তব্য নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।








