Logo

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১৪:৪৩
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী লীগের ভেতরেই লুকিয়ে ছিল। একই সঙ্গে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

সরকার বিরোধীদলের সঙ্গে যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি—জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের এমন সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে নিজের পোস্টে মন্তব্য করেন রাশেদ খাঁন। তার দাবি, ভবিষ্যতে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে পারে।

রাশেদ খাঁন লিখেছেন, বিরোধীদলের সঙ্গে সরকারের আচরণ নিয়ে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য থেকেই ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের বিষয়টি স্পষ্ট হয়েছে। তার দাবি, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ‘লংমার্চের’ মাধ্যমে দেশকে অশান্ত করার পর ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ মাঠে নামতে পারে জামায়াত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৯৭১ সালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াতের অবস্থানের সমালোচনা করেন রাশেদ খাঁন।

তার ভাষ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যু এবং ৩০ হাজার আহত হওয়ার পরও জামায়াতের কাছে সেই বিষয়টির কোনো গুরুত্ব নেই। এ কারণে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলা যায় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রাশেদ খাঁন আরও দাবি করেন, আওয়ামী লীগ গত ১৬ বছর জামায়াতের সঙ্গে খারাপ আচরণ করেনি, কারণ জামায়াত আওয়ামী লীগের মধ্যেই ‘লুকিয়ে ছিল’। তার অভিযোগ, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতেই জামায়াতের পক্ষ থেকে নতুন রাজনৈতিক বক্তব্য সামনে আনা হচ্ছে।

পোস্টের শেষদিকে জামায়াত নেতা তাহেরের বক্তব্যের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে এনসিপি নেতা নাহিদ ইসলামও বিষয়টি উপভোগ করছেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD