Logo

সব আন্দোলনে নজরুলের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৩:২৪
সব আন্দোলনে নজরুলের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে: রিজভী
ছবি: সংগৃহীত

স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও বাণী অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম সারা জীবন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর লেখনী ও চিন্তাধারা যুগের পর যুগ মানুষকে অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস জুগিয়েছে। আন্দোলন-সংগ্রামের ক্ষেত্রেও তাঁর আদর্শ গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণআন্দোলনের পেছনে নজরুলের চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী দর্শন মানুষের মধ্যে প্রতিরোধের শক্তি তৈরি করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিজভীর ভাষ্য, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে কাজী নজরুল ইসলামের বাণী ও আদর্শ মানুষকে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা দেয়। তাই সময়ের পরিবর্তন হলেও জাতীয় কবির প্রতিবাদী চেতনার প্রাসঙ্গিকতা এখনো অটুট রয়েছে।

নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে বার্তা নজরুল রেখে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD