Logo

আওয়ামী লীগের সঙ্গে কখনোই জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১৬:১৬
আওয়ামী লীগের সঙ্গে কখনোই জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী কখনো জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপির বিরুদ্ধে সব বিরোধী দল মিলে লিয়াজোঁ কমিটি গঠন করেছিল।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে বিএনপি সেই চেতনাকে ধারণ না করে দমন-পীড়নের পথে হাঁটছে।

জামায়াতের এই নেতা বলেন, বিএনপি রাষ্ট্র, সরকার ও সরকারি দলকে এক করে ফেলছে। দুর্নীতি ও দলীয় কর্মীদের কর্মকাণ্ড নিয়ে কথা বললেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে। ‘জুজুর ভয়’ দেখিয়ে সরকার নিজেই স্বৈরাচার ফিরিয়ে আনতে চাইছে, জামায়াত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভয় দেখিয়ে বিরোধী দলগুলোর ওপর পাল্টা দোষ চাপানোর অভিযোগ করেন গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবিধান সংস্কার ও সংশোধনী প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী হয়ে ওঠার বিষয়টি আড়াল করতে না পেরে সরকার সংবিধান সংস্কার নাকি সংশোধনী—এমন অজুহাত সামনে আনছে।

গোলাম পরওয়ার আরও বলেন, বিএনপি মাত্র সাত মাসের মধ্যেই ফ্যাসিবাদ কী, তা ভুলে গেছে। তাঁর ভাষায়, চাঁদাবাজি, লুটপাট, নিজ দলের লোকদের বিভিন্ন পদে বসানো এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতাই ফ্যাসিবাদের লক্ষণ।

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, বিচার কার্যকরের পর সরকারের ঘুম ভেঙেছে। ঘটনাটিকে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD