Logo

আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালনে আগ্রহী বিএনপি: জাগপা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ১৭:৩৬
আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালনে আগ্রহী বিএনপি: জাগপা
ছবি: সংগৃহীত

সরকারের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপি সরকারের বিরুদ্ধে ভারতের প্রতি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালনের অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। তাঁর দাবি, দেশ ধ্বংসের ক্ষেত্রে বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পল্টনে মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে বিএনপি ও ভারতীয় সরকারের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ কারণে সারা দেশে আওয়ামী লীগের তৎপরতা বেড়েছে। একই সঙ্গে সরকার বিরোধী দলের ওপর দায় চাপাতে গিয়ে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড উপেক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাগপার সাধারণ সম্পাদক বলেন, “দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম এখন আওয়ামী লীগ।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে এ গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু পরবর্তী সরকারও বৈষম্য ও অগণতান্ত্রিক ব্যবস্থার পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ইকবাল হোসেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় আপনাদের খোঁড়া গর্তে আপনাদের পড়তে হবে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাগপার ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন এবং রংপুর মহানগর সভাপতি মাছুম বিল্লাহসহ অন্য নেতারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD