Logo

নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ১৭:৪৩
নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়ার পরিস্থিতিতে ভুয়া গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর না করে প্রকৃত তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাজেকের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির।

তিনি লেখেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

বিজ্ঞাপন

সাজেকে গোলাগুলি, নিরাপত্তাহীনতায় পর্যটকেরা

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাজেকের উজো বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়। এর আগে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে সেখানে প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন।

আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ির দিকে নিয়ে যেতে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গাড়িবহর রওনা হয়। তবে উজো বাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে বহরটি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে সড়ক চলাচলের উপযোগী করলে বেলা ১১টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো ওই এলাকা ছেড়ে যায়।

বিজ্ঞাপন

কিন্তু পর্যটকবাহী বহর উজো বাজার ত্যাগের প্রায় আধা ঘণ্টা পর সেখানে আবারও দফায় দফায় গোলাগুলি শুরু হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গোলাগুলি চলছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক পর্যটনকেন্দ্র

বিজ্ঞাপন

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বুধবার সন্ধ্যা থেকেই সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। একই সঙ্গে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, বারবার সড়ক অবরোধ ও পর্যটনকেন্দ্র বন্ধের ঘটনায় সাজেকের পর্যটননির্ভর ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা আর্থিক ক্ষতি ও নানা ভোগান্তির মুখে পড়েছেন। চলমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাভাবিক যোগাযোগব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD