আওয়ামী লীগের সঙ্গে ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্তে করছে: রিজভী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত এবং অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
বিরোধী দল জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পরাজিত শক্তি ও ওই দলের আচরণ এবং কথাবার্তায় মিল রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রিজভী বলেন, অতীতের মতো এখনও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে—এমন প্রচার চালাচ্ছে জামায়াত বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। এই দুই দলের আচরণ একই রকম।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব সম্পন্ন করতে পেরেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিকিৎসাসেবা নিয়ে রিজভী বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।








