Logo

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৩:১১
দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী
ছবি: সংগৃহীত

দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবে উল্লেখ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার শিক্ষা দেয়।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মন্দির ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিজভী জানান, এবার প্রতিটি মন্দিরে আট হাজার টাকা করে অনুদান দেওয়ার পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় পাহারার দায়িত্ব পালন করছেন। নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে বিএনপি ও সরকার সার্বিকভাবে বিভিন্ন মণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ছুটি ও খাদ্যসহায়তা বাড়ানোর উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, পূজা উপলক্ষে তিন দিনের ছুটির দাবি থাকলেও পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে। আগে প্রতিটি মণ্ডপের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দের ব্যবস্থা থাকলেও প্রধানমন্ত্রী তা বাড়িয়ে ৬০০ কেজি করেছেন বলে তিনি জানান।

রিজভী আরও বলেন, এখন থেকে প্রতিটি মন্দির মাসে আট হাজার টাকা করে পাবে। পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থাও করেছে তারেক রহমানের সরকার বলে উল্লেখ করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD