Logo

জামায়াত-এনসিপিকে ভিপি নুরের ‘বারুদ কণ্ঠের’ হুঁশিয়ারি রাশেদ খানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৩:২৪
জামায়াত-এনসিপিকে ভিপি নুরের ‘বারুদ কণ্ঠের’ হুঁশিয়ারি রাশেদ খানের
রাশেদ খান । ফাইল ছবি

বিরোধী রাজনীতিতে তেজস্বী বক্তব্য ও বলিষ্ঠ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে জামায়াত-শিবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে ভিপি নুরুল হক নুরকে ক্ষুব্ধ করার পরিণতি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। তাঁর বক্তব্যে বিরোধী রাজনীতিতে নুরুল হক নুরের নেতৃত্ব, বক্তব্যের তীব্রতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ উঠে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়, জামায়াত-শিবির আর এনসিপি মিলেও এমন একজন নেতা নাই। নেতার যে বারুদ বজ্রকণ্ঠ জনতার রক্তে শিহরন ও উন্মাদনা সৃষ্টি করে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত-এনসিপিতে নেই। জেল-জুলুম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়।

তিনি আরও লেখেন, গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।

নুরুল হক নুরের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করে রাশেদ খান বলেন, আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পোস্টের শেষাংশে জামায়াত-শিবির ও এনসিপির উদ্দেশে সতর্কবার্তা দেন তিনি। রাশেদ খান লেখেন, শুধু এতটুকুই বলব, ভিপি নুরকে খেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে। আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কী জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD