নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে: রাশেদ খাঁন

প্রতিমন্ত্রী নুরের বক্তব্যের তীব্রতা তুলে ধরে মগবাজার ও বাংলামোটর ‘তছনছ’ হয়ে যাওয়ার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে নুরের বক্তব্যের প্রশংসাও করেছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্যে তেজস্বী ভাব থাকা জরুরি। তার মতে, জামায়াত-শিবির ও এনসিপি—এই তিন সংগঠন মিলিয়েও এমন কোনো নেতা নেই। জেল-জুলুম সহ্য করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েই একজন নেতার কণ্ঠে দৃঢ়তা ও বলিষ্ঠতা তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাশেদ খাঁন আরও বলেন, সরকারে যোগ দেওয়ার পর নুরুল হকের বক্তব্যের তেজ কিছুটা কমে গিয়েছিল। তবে জামায়াত ও এনসিপির সমালোচনা করতে গিয়ে তাকে আবারও আগের মতো তেজস্বী ভূমিকায় দেখা গেছে।
বিজ্ঞাপন
নুরুল হককে নিজের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তাকে ক্ষেপানোর পরিণতি জামায়াত-শিবির ও এনসিপিকে ভোগ করতে হবে।
উল্লেখ্য, নুরুল হকের বক্তব্যকে কেন্দ্র করে রাশেদ খাঁনের এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে।








