Logo

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির ২১ মনোনয়ন ফরম বিক্রি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১৫:২৮
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির ২১ মনোনয়ন ফরম বিক্রি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টা পর্যন্ত দলটির পক্ষ থেকে ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। সংরক্ষিত নারী আসনটিতে দলের মনোনয়ন পেতে আগ্রহী নারী প্রার্থীরা সেখান থেকে ফরম সংগ্রহ করছেন।

এর আগে, গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সূচি জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপ্রত্যাশীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণ করা ফরম শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই কার্যালয়ে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা কেমন হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD