Logo

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১২:০২
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে দলের মিডিয়া সেল জানিয়েছে।

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD