Logo

মিষ্টির শূন্য নারী আসনে প্রার্থী বাছাইয়ে শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৩:৩১
মিষ্টির শূন্য নারী আসনে প্রার্থী বাছাইয়ে শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু করছে বিএনপি। এ লক্ষ্যে শুক্রবার (১৬ অক্টোবর) মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করবে দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ফরম সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ (নারী-২৩) সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। এরপর ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আইন অনুযায়ী, শূন্য হওয়া এই আসনে বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। কারণ, ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে বিএনপি জোটের সংসদ সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। সাধারণত সংরক্ষিত নারী আসনে একক প্রার্থী মনোনয়ন দেওয়ায় ভোটের প্রয়োজন হয় না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD