Logo

নয়াপল্টনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজায় সম্পন্ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৬:১৯
নয়াপল্টনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজায় সম্পন্ন
ছবি: সংগৃহীত

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সড়ক, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক শরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানাজা শেষে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ও দলীয় কর্মীরা প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টার দিকে রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে মরদেহ দাফনের পরিকল্পনা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান সালাহউদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD