Logo

জুলাই গণহত্যার বিচারের ভয়ে বিদেশে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আ. লীগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ২০:৪৮
জুলাই গণহত্যার বিচারের ভয়ে বিদেশে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আ. লীগ
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভীতি থেকেই আওয়ামী লীগ বিদেশে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা ও তাঁকে লক্ষ্য করে আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, হুইলচেয়ারে থাকা একজন ব্যক্তিকে ঘিরে ধরে তাঁর চলাচলে বাধা সৃষ্টি করা এবং আক্রমণাত্মক স্লোগান দেওয়া রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মর্যাদার সীমা লঙ্ঘন করেছে। তাঁর মতে, এ ধরনের আচরণ আওয়ামী লীগের দীর্ঘদিনের অসহিষ্ণু ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশে-বিদেশে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হেনস্তা এবং অপদস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেনেভা, লন্ডন ও নিউইয়র্কে জুলাইয়ের নেতৃবৃন্দের ওপর হামলা ও হেনস্তার ঘটনাগুলো একই ধারাবাহিকতার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদের ভাষ্য, জুলাই গণহত্যা ও দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অপরাধের বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আওয়ামী লীগ বিদেশে বসেও বিভ্রান্তি, অপপ্রচার, উসকানিমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। এসব তৎপরতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দমন করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।

বিজ্ঞাপন

কূটনৈতিক ও আইনি পদক্ষেপের আহ্বান

নিউইয়র্কের ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ। একই সঙ্গে ঘটনার তথ্যপ্রমাণ উপস্থাপন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা চাওয়ার কথাও বলেন তিনি।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং জুলাই গণহত্যার মামলায় অভিযুক্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা, আইনি সহযোগিতা ও প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদারের আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করতে পারে না; এ ক্ষেত্রে দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা ও কার্যকর আইনি পদক্ষেপ প্রয়োজন।

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচার, গণতন্ত্র ও জবাবদিহির আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং জুলাই গণহত্যার দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD