জামায়াত নেতা সেলিম উদ্দিনের হোয়াটসঅ্যাপ হ্যাক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনো বার্তা পাঠানো হলে বা যোগাযোগ করা হলে তাতে সাড়া না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো ০১৩১৯-২০০৮০০। নম্বরটি থেকে কোনো বার্তা, অনুরোধ কিংবা যোগাযোগ এলে তা এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে নম্বরটি থেকে আসা কোনো আর্থিক লেনদেনের অনুরোধ বা ব্যক্তিগত তথ্য চাওয়ার বার্তার সত্যতা যাচাই না করে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।








