Logo

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৭:৫৪
দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
ছবি: সংগৃহীত

দুর্গাপূজায় নাশকতা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। এ ষড়যন্ত্রে দেশের অভ্যন্তরীণ একটি পক্ষ মদদ দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এসব অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, তাঁর দল লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি করতে চায় না। সংকটের মধ্যেও জনগণকে স্বস্তি দিতে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, রাজনীতি অর্থ উপার্জনের জন্য নয়, বরং জনগণের কল্যাণে হওয়া উচিত। সংসদ সদস্যদের জনগণের ভালো-মন্দের খোঁজ রাখতে হবে। সারের ডিলারশিপ বা ঠিকাদারি ব্যবসার উদ্দেশ্যে কেউ যেন রাজনীতিতে না আসেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD