আওয়ামী লীগের চাঁদাবাজদের ব্যবহার করছে বিএনপি: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, নির্বাচনের পর বিএনপি সরকার চাঁদাবাজি, সিন্ডিকেট ও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের শাসনামলের মতোই কর্মকাণ্ড চালাচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে। নির্বাচনের পর বিএনপি সরকার আবারও বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি ও সিন্ডিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করছে দলটি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম আরও বলেন, ‘এখন বিদেশে আওয়ামী লীগ আর দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে।’
বিজ্ঞাপন
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করায় তাঁরা আশা করেছিলেন, দলটি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে। তবে বিভিন্ন নিয়োগ এবং সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সারজিস আলম বলেন, ‘বিএনপি বাংলাদেশের সরকার হতে পারেনি। বিএনপি বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে।’
সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে সংসদ সদস্যদের সন্তান এবং আত্মীয়স্বজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ নাগরিক সভার আয়োজন করা হয়।
জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় নাহিদ ইসলাম ও সারজিস আলমের পাশাপাশি দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








