সরকার বিধবা কার্ড চালু করলে এমপিদের স্ত্রীরাই সবার আগে নেবে

সরকার বিধবা কিংবা বেকার কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে তা নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশে স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশে সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি ডিলার নিয়োগে সংসদ সদস্যদের ছেলে-মেয়ে, এমনকি আত্মীয়স্বজনও সুযোগ পেয়েছেন বলে দেখা গেছে। এমন পরিস্থিতিতে সরকার বিধবা বা বেকার কার্ড চালু করলে এমপিদের স্ত্রীরাই সবার আগে তা নেবেন।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের কেউই তাঁকে চান না।
বিজ্ঞাপন
এ সময় একটি বিশেষ গোষ্ঠী দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ।








