Logo

মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ২১:২২
মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

রবিন জানান, তাঁর বাবার জানাজা আগামীকাল বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন

সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যা ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD