Logo

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৭:২২
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী ২৭ ও ২৮ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার) সারা দেশে এসব কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

যুবদলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ রাখা হয়েছে।

২৭ অক্টোবরের কর্মসূচি

বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন ২৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাত করা হবে। এ কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন।

একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিটগুলোর নির্ধারিত সময়ে সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, শোভাযাত্রা ও সমাবেশ আয়োজন করা হবে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

২৮ অক্টোবরের কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন ২৮ অক্টোবর বুধবার উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে কর্মসূচি পালন করবে।

এদিন সংশ্লিষ্ট ইউনিটগুলোর উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও সমাবেশের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

যুবদলের ঘোষিত কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD