Logo

ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে হাসানুল হক ইনুকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ২০:২৪
ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে হাসানুল হক ইনুকে
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানুল হক ইনুকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে হাসপাতাল থেকে নিয়ে যান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD