Logo

১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চাইলেন ইনু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৩:১৭
১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চাইলেন ইনু
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে এই আবেদন করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী ব্যারিস্টার মো. সিফাত মাহমুদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে হাসানুল হক ইনুকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকরের নির্দেশ দেওয়া হয়। ফলে পৃথক তিনটি দণ্ড হলেও সব মিলিয়ে তাঁকে ১০ বছর কারাগারে থাকতে হবে।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলাতেও তাঁর বিচার চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই রায়ের বিরুদ্ধে আগেই আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফলে দণ্ডের বিরুদ্ধে দুই পক্ষের অবস্থান এখন ভিন্ন। একদিকে ইনু তাঁর সাজা বাতিল করে খালাস চেয়েছেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ তাঁর সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে। আপিলের পর আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে এই মামলায় তাঁর সাজা বহাল থাকবে, পরিবর্তিত হবে নাকি বাতিল হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD