কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আবুল কালাম গ্রেফতার

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আলেক খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) কারাগার থেকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক আবেদনটি মঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন আলেক খান। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় হত্যাচেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








