সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আব্দুল হাইয়ের প্রথম জানাজা আজ, অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ফেসবুক পেজে বৃহস্পতিবার সকালে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রথম জানাজা শেষে আব্দুল হাইয়ের মরদেহ তাঁর নিজ গ্রাম মুন্সিগঞ্জে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবরে মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর সঙ্গে যুক্ত থাকা নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করছেন।
বিজ্ঞাপন
আব্দুল হাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তাঁর পথচলা শুরু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন আব্দুল হাই। পরের বছর, ১৯৭৯ সালে প্রথমবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। এরপর আরও চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ নেতার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা ও দাফনের মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় জানাবেন স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।








