বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার: রিজভী

রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, রাজশাহীর চারপাশ কৃষিজমিতে সমৃদ্ধ। এ অঞ্চলে আখ ও সবজি চাষ হয়। পাশাপাশি রয়েছে সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম মিল। কিন্তু দীর্ঘদিন ধরে এসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
রিজভী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এসব প্রতিষ্ঠান চালু করা সম্ভব হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
জনসভায় কৃষক ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারেক রহমান কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করেছেন। এসব উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রিজভী আরও বলেন, একজন দরিদ্র মানুষ মাসে ২ হাজার ৫০০ টাকা করে পেতে পারেন, যা তাঁদের ন্যূনতম আয়ের সহায়তা হিসেবে কাজ করবে।
বিজ্ঞাপন
কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়েই তারেক রহমান কাজ করছেন বলে মন্তব্য করেন রিজভী। তাঁর ভাষ্য অনুযায়ী, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড সেই পরিকল্পনারই অংশ।








