সড়কে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় বড় দুর্ঘটনা ঘটছে: এনসিপি

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় সড়কে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে না পারায় দেশে বারবার বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা বাড়ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) নাটোরে ভয়াবহ এ দুর্ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে এনসিপি এ প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত হন। এ ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এনসিপি। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বিজ্ঞাপন
এনসিপির বিবৃতিতে বলা হয়, সড়কে নাগরিকদের কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণেই এ ধরনের বড় দুর্ঘটনা বারবার ঘটছে। এ দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সড়কে মানুষের জীবন রক্ষায় সরকারকে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
এদিকে নাটোরের দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিহতদের ঘটনায় শোক জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এমন ক্ষয়ক্ষতির ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকরা যাতে গাড়ি চালাতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করাসহ সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
বিজ্ঞাপন
নাটোরের এ দুর্ঘটনাকে কেন্দ্র করে সড়ক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বিষয়গুলো আবারও আলোচনায় এসেছে। দুর্ঘটনা কমাতে কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ জোরদারের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা।








