রংপুরে দ্রুত গ্রেপ্তার না হলে দেশের সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্য হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অল্প সময়ে অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রংপুরের হত্যাকাণ্ডের ঘটনা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে এ ঘটনায় দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হতো। একই সঙ্গে ঘটনার পেছনে কী কারণ ছিল, তা তদন্ত করে বের করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশে আইনের শাসন আরও সুসংহত করার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, অপরাধ সংঘটিত হলে অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রিজভী।
বিজ্ঞাপন
মাদকবিরোধী অভিযান আরও জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কোথাও মাদকের বিস্তার থাকা উচিত নয়। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—এটাই প্রত্যাশা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, জাতীয় জীবনে মহানবীর নীতি ও আদর্শ অনুসরণ করা হলে মানবজীবনে সফলতা অর্জন সম্ভব। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথও সুগম হবে।
বর্তমান সরকারের জবাবদিহিতার বিষয়টিও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী ও সংসদ সদস্যরা গণমাধ্যম, জনগণ এবং তৃণমূলের মানুষের কাছে জবাবদিহি করছেন।








