মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
বিজ্ঞাপন
এই প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা মতামতও সামনে এসেছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি দেশের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে শফিকুর রহমান বলেন, মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশের প্রয়োজন ও জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে এ নিয়ে অন্য কারও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
এর আগে চলতি বছরের ১৯ মার্চ ইসলামী সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। ওই বৈঠকে সম্ভাব্য একটি যৌথ নিরাপত্তা চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় তিন দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি সই হয়।








