নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক প্রকাশ

নেপাল ও তিব্বত সীমান্তে ভূকম্পন, তুষারধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি বলেন, নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
তিনি জানান, নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলা এবং তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় অন্তত ৩১ জনের মৃত্যু এবং শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু নেপালি ও বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনায় তারা গভীরভাবে ব্যথিত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারের পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের সহায়তায় সংশ্লিষ্ট সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার মাগফিরাত ও যথাযথ মর্যাদা কামনা করা হচ্ছে। একই সঙ্গে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিরা দ্রুত সুস্থ অবস্থায় ফিরে আসবেন এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিবৃতিতে নেপাল সরকার, দেশটির জনগণ, ক্ষতিগ্রস্ত পরিবার এবং সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের প্রতি এই কঠিন সময়ে গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়।








