Logo

নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৩
নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে তানিশা ও রায়হান নামে ৮ বছর বয়সী যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার একটি বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহতদের খালা কামরুন নাহার জানান, তার বোন দুই সন্তানকে নিয়ে শনিবার তাদের বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলতে যায় তানিশা ও রায়হান। একপর্যায়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্যজনও পানিতে ডুবে যায়।

কামরুন নাহার জানান, শিশু দুটির বাবা শরিফ কুয়েতে প্রবাসী। তাদের বাড়ি ঢাকার ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায়। পরিবারটিতে আরও একটি কন্যাসন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে যমজ ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD