Logo

সবুজ বাংলাদেশ গড়তে ফরিদপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ উৎসব

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২৯
সবুজ বাংলাদেশ গড়তে ফরিদপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ উৎসব
ছবি প্রতিনিধি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের সবুজায়নের লক্ষ্য নিয়ে ফরিদপুরের নয়টি উপজেলায় একযোগে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রবিবার (২৭ সেপ্টেম্বর) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক এবং সদস্য-সদস্যারা অংশ নেন। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সরকারি উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক বৃক্ষের বীজ ও চারা রোপণ করা হয়।

পরিবেশ সুরক্ষায় সরকারি মহৎ উদ্যোগের অংশ হিসেবে জেলাজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে হাজারো বৃক্ষের বীজ। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক চন্দন দেবনাথ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমন্বিত এই অভিযানের আওতায় ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে একযোগে ৭ হাজার ৩০০টি তালের বীজ এবং ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সহকারী পরিচালক নূরে আলম ও স্থানীয় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের তত্ত্বাবধানে রোপণকৃত এসব চারার পরবর্তী পরিচর্যা নিশ্চিত করবেন মাঠপর্যায়ের সদস্যরা।

সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল লক্ষ্যমাত্রা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়রা বলছেন, আনসার-ভিডিপির এমন দায়িত্বশীল ও সুপরিকল্পিত সবুজায়ন কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুরক্ষিত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী অবদান রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD